নিয়মাবলি

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে নিয়মগুলো পড়ে নিন।

সাধারণ নিয়ম

  • BD Gamer-এর সব টুর্নামেন্টে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
  • প্রতিটি খেলোয়াড়ের একটিই অ্যাকাউন্ট থাকবে। একই UID বা ফোন নম্বর দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না।
  • রেজিস্ট্রেশনের UID-এর অ্যাকাউন্ট দিয়েই ম্যাচ খেলতে হবে।
  • সব টুর্নামেন্ট সলো মোডে।

জয়েন ও রুম

  • স্লট সীমিত — আগে জয়েন করলে আগে জায়গা। স্লট পূর্ণ হলে FULL দেখাবে।
  • রুম আইডি ও পাসওয়ার্ড শুধু জয়েন করা খেলোয়াড়রা টুর্নামেন্ট পেজে দেখতে পাবেন।
  • রুম আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে শেয়ার করা নিষেধ।
  • ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের মধ্যে রুমে ঢুকতে হবে।

পয়েন্ট সিস্টেম

  • প্রতি কিলে পয়েন্ট ও পজিশন অনুযায়ী প্লেসমেন্ট পয়েন্ট যোগ হয় (টুর্নামেন্ট অনুযায়ী ভিন্ন হতে পারে)।
  • সব ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড় ১ম।
  • সমান পয়েন্ট হলে বেশি কিলের খেলোয়াড় এগিয়ে থাকবেন।
  • রেজাল্ট প্রকাশের পর প্লেয়ার প্রোফাইল ও লিডারবোর্ড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

লেভেল

  • লেভেল চারটি: New, Pro, Legend, GOAT। নতুন সবাই New থেকে শুরু করেন।
  • লেভেল কেনা যায় না — পারফরম্যান্স দেখে অ্যাডমিন লেভেল দেন।
  • কিছু টুর্নামেন্ট নির্দিষ্ট লেভেলের জন্য সংরক্ষিত থাকতে পারে।

নিষিদ্ধ

  • হ্যাক, প্যানেল, মড APK বা যেকোনো থার্ড-পার্টি টুল — সরাসরি ব্যান।
  • সলো ম্যাচে টিমিং (অন্যের সাথে মিলে খেলা) নিষেধ।
  • অন্যের অ্যাকাউন্টে খেলা বা নিজের অ্যাকাউন্টে অন্যকে খেলানো নিষেধ।
  • খারাপ ভাষা বা হয়রানি গ্রহণযোগ্য নয়।

পুরস্কার কীভাবে পাবেন

  • রেজাল্ট প্রকাশের পর অ্যাডমিন রেজিস্ট্রেশনের মোবাইল নম্বরে বিজয়ীর সাথে যোগাযোগ করবেন।
  • ঠিকানা নিশ্চিত হলে পুরস্কার বিজয়ীর ঠিকানায় পাঠানো হবে।
  • পুরস্কার হাতে পেয়ে একটি ছবি তুলে পাঠাতে হবে — ছবিটি ওয়েবসাইটের বিজয়ী পাতায় প্রকাশ করা হবে।
  • BD Gamer পুরস্কারের জন্য কখনো টাকা চায় না। কেউ টাকা চাইলে সেটি প্রতারণা।
  • নিয়ম ভঙ্গ প্রমাণিত হলে পুরস্কার বাতিল হতে পারে। যেকোনো বিষয়ে অ্যাডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত।
Scroll to Top